রমজান উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণারমজান উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কার্যকর

২৬ মার্চ পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ; কলেজ ও মাদ্রাসায় শুরু হয়েছে টানা ৩৯ দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক:

রমজান উপলক্ষে দেশের প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে আগামীকাল বৃহস্পতিবার থেকে ছুটি কার্যকর হচ্ছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠান ২৬ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস হওয়ায় দিনটি সরকারি ছুটি হিসেবে গণ্য হবে। পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষক-কর্মচারীরা কার্যত ২৮ মার্চ পর্যন্ত ছুটি ভোগ করতে পারবেন।

কলেজ ও মাদ্রাসায় টানা ৩৯ দিনের ছুটি

এদিকে সরকারি ও বেসরকারি কলেজ এবং মাদ্রাসায় বুধবার থেকেই টানা ৩৯ দিনের ছুটি শুরু হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, কলেজগুলো ২৮ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। ২৯ মার্চ থেকে নিয়মিত ক্লাস কার্যক্রম শুরু হবে।


দলীয় প্রভাব নয়, রাষ্ট্র চলবে বিধিবদ্ধ নীতিতে: প্রধানমন্ত্রী