অবৈধ ফ্ল্যাট গ্রহণের মামলায় দুদকের আবেদন মঞ্জুর; গ্রেফতারে ইন্টারপোলের সহায়তা চাইল আদালত
নিজস্ব প্রতিবেদক
গুলশান-২ এলাকায় অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক-কে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন (দুর্নীতি দমন কমিশন)-এর সহকারী পরিচালক একেএম মর্তুজা আলী সাগর এ বিষয়ে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, মামলার আগেই টিউলিপ সিদ্দিক দেশত্যাগ করেছেন, ফলে তাকে গ্রেফতার করা প্রয়োজন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দেন।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি টিউলিপ সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
