rizvi-accuses-jamaat-ameer-history-distortion-women-insult.jpg
  • রাজনৈতিক উদ্দেশ্যেই স্বাধীনতার ঘোষক নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে

নিজস্ব প্রতিবেদক



বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং নারীদের নিয়ে দেওয়া অবমাননাকর বক্তব্যের সমালোচনা আড়াল করতেই জামায়াতের আমির স্বাধীনতার ঘোষক নিয়ে নতুন করে ইতিহাস বিকৃতির চেষ্টা করছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র শবে বরাত উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, স্বাধীনতার ঘোষক হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি প্রতিষ্ঠিত ও স্বীকৃত সত্য। অথচ জামায়াতের আমির রাজনৈতিক স্বার্থে বিভ্রান্তি ছড়াতে নতুন করে বিতর্ক তৈরির চেষ্টা করছেন। তিনি বলেন, “নারীদের প্রতি অবমাননাকর বক্তব্য ঢাকতেই আপনারা স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক তুলছেন—এতে কোনো লাভ হবে না।”


শবে বরাতে ঢাকায় আতশবাজি, পটকা ও ফানুস ওড়ানো নিষিদ্ধ ঘোষণার‌্যাবের নাম পরিবর্তন, নতুন পরিচয় ‘এসআইএফ’

জামায়াতের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে রিজভী বলেন, স্বাধীনতার সঙ্গে দলটির কোনো ভূমিকা ছিল না। বরং মুক্তিযুদ্ধের সময় তারা হানাদার বাহিনীর সহযোগিতা করেছে। সেই দল আজ স্বাধীনতা নিয়ে কথা বলার নৈতিক অধিকার রাখে না বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী আরও বলেন, ইসলামকে ব্যবহার করে রাজনীতি করা এবং মুনাফেকি করাই জামায়াতের চরিত্র, যা ইসলাম নিজেই ঘৃণা করে। দেশের জনগণ এই অপচেষ্টা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরও দেখুন:-

শবে বরাতে ঢাকায় আতশবাজি, পটকা ও ফানুস ওড়ানো নিষিদ্ধ ঘোষণাশবে বরাতে ঢাকায় আতশবাজি, পটকা ও ফানুস ওড়ানো নিষিদ্ধ