নির্বাচন বানচালের আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক
কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করতেই এ ধরনের গুপ্ত হামলা চালানো হচ্ছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের পর পরাজিত দুষ্কৃতকারীরা দেশকে অস্থিতিশীল করতে নতুন করে সহিংসতায় জড়াচ্ছে। তিনি হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মির্জা ফখরুল আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে দেশে ভয়শূন্য পরিবেশ ও আইনশৃঙ্খলার উন্নতি জরুরি। একই সঙ্গে আহত নেতা হাসান মোল্লার দ্রুত সুস্থতা কামনা এবং তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।