- রাত ৯টা ৩৪ মিনিটে কম্পন, উৎপত্তিস্থল মায়ানমারের সিতওয়ে অঞ্চল
নিজস্ব প্রতিবেদক
ঢাকাসহ সারাদেশে আজ আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, বাংলাদেশ সময় আজ রাত ৯টা ৩৪ মিনিটের দিকে পাঁচ দশমিক নয় মাত্রার ভূমিকম্পটি হয়। এর উৎপত্তিস্থল মায়ানমারের সিতওয়ে অঞ্চলের কাছাকাছি।
আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকেও আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল, রিখটার স্কেলে যার মাত্রা ছিল চার দশমিক এক।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দক্ষিণের জেলা সাতক্ষীরা।
আরও দেখুন:-
জামায়াত প্রার্থীর অসংলগ্নতা নিয়ে প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান ও নির্বাচন কমিশনার বরাবর প্রবাসী বাংলাদেশির খোলাচিঠি
জামায়াত প্রার্থীর অসংলগ্নতা নিয়ে প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান ও নির্বাচন কমিশনার বরাবর প্রবাসী বাংলাদেশির খোলাচিঠি