নির্বাচনি প্রচারের প্রথম দিনে সাত জেলায় সমাবেশ শেষে ঢাকায় ফিরছেন তারেক রহমান

ভোরে ঢাকায় প্রত্যাবর্তন

নিজস্ব প্রতিবেদক


নির্বাচনি প্রচারের প্রথম দিনেই সাত জেলায় টানা সমাবেশে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম সমাবেশে বক্তব্য দিয়ে সফর শুরু করেন তিনি।

এরপর মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী হয়ে রাতে নারায়ণগঞ্জে দিনের শেষ সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। রাত সাড়ে ৪টার দিকে সমাবেশ শেষ করে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

সমাবেশগুলোতে তারেক রহমান বিএনপি সরকার গঠন করতে পারলে সারাদেশে খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু, বেকারদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং ইমাম-মুয়াজ্জিমদের সম্মানি ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেন।
দীর্ঘ সময় অপেক্ষার জন্য শেষ দিকের সমাবেশগুলোতে নেতাকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করতেও দেখা যায় তাকে। সিলেট থেকে টানা প্রায় ১৬ ঘণ্টার এই নির্বাচনি সফরে প্রতিটি জনসভায় গভীর রাত পর্যন্ত বিপুল জনসমাগম ছিল।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার তারেক রহমান নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৭-এর ভাসানটেক বিআরবি ময়দানে নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন।


আরও দেখুন:-

দেশে ফেরার পর প্রথমবার নিজ জেলা বগুড়ায় বিএনপি চেয়ারম্যানঘরের ছেলে ফিরছেন : বগুড়ায় তারেক রহমানের ঐতিহাসিক জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে