তারেক রহমানের সঙ্গে রাজনৈতিক নেতাদের সাক্ষাৎ
বৈঠকে উপস্থিত সাত রাজনৈতিক দল,ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়।
নিজস্ব প্রতিবেদক
বুধবার গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে বাংলাদেশ জাতীয় পার্টিসহ (বিজেপি) সাতটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তারেক রহমানের সঙ্গে আলাদা আলাদা সাক্ষাৎ করেন। বিএনপির মিডিয়া সেলের শায়রুল কবির খান এ তথ্য জানান।
সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন বিজেপির আন্দালিভ রহমান (পার্থ), গণফোরামের সুব্রত চৌধুরী, আম জনতার মিয়া মসিউজ্জামান ও তারেক রহমান, ন্যাপ ভাসানীর অ্যাডভোকেট আজহারুল ইসলাম, জনঅধিকার পার্টির ইসমাইল হোসেন, নেজামী ইসলাম পার্টির এ কে এম আশরাফুল হক এবং গণতান্ত্রিক বাম ঐক্যের হারুন চৌধুরী।
এছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।