৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
  • নির্বাচন ও গণভোট সামনে রেখে ইসির নির্দেশে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারণার সুযোগ পাচ্ছেন বিএনপি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক



আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিটিভিকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা যায়। চিঠিতে বলা হয়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনি পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভিতে সব রাজনৈতিক দলের জন্য সমান প্রচারণার সুযোগ রাখা প্রয়োজন।


শবে বরাতে ঢাকায় আতশবাজি, পটকা ও ফানুস ওড়ানো নিষিদ্ধ ঘোষণাশবে বরাতে ঢাকায় আতশবাজি, পটকা ও ফানুস ওড়ানো নিষিদ্ধ

ইসি জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬ অনুযায়ী লিখিত আবেদন পাওয়ার সময়ের ক্রমানুসারে দলীয় প্রধানদের জন্য প্রচারের স্লট নির্ধারণ করতে হবে। বিটিভি প্রতিটি রাজনৈতিক দলের প্রধানের জন্য স্লট ও স্লটের মেয়াদ নির্ধারণ করবে এবং রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট দলের সঙ্গে আলোচনা করে ঠিক করবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, বিটিভিতে প্রচারণার সুযোগ চাইলে আবেদনকারী রাজনৈতিক দলগুলোকে আবেদন জমার ক্রমানুসারে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে হবে। তবে বর্তমানে বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল আবেদন না করায়, বিএনপির আবেদনের প্রেক্ষিতে তাদের দলীয় প্রধানকে ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে ভাষণ দেওয়ার ব্যবস্থা নিতে বলা হয়েছে।


আরও দেখুন:-

এপস্টেইনের ফাইল প্রকাশ নিয়ে মার্কিন রাজনীতিতে অস্বস্তি ও বিতর্কএপস্টেইনের ফাইল কি? ফাইল প্রকাশে মার্কিন রাজনীতিতে কেন এতো অস্বস্তি?