>>>মায়ের কাছ থেকে আপসহীন দায়িত্ববোধের শিক্ষা পেয়েছি: টাইম ম্যাগাজিনকে তারেক রহমান<<<
আজ দুপুর ২টায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিশাল সমাবেশ, সাড়ে পাঁচ লাখ মানুষের সমাগমের প্রত্যাশা
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আজ একটি বিশাল নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। এ উপলক্ষে রাজশাহীর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
>>বেকারত্ব, দুর্নীতি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার রূপরেখা দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান<<
দলীয় সূত্র জানায়, এই জনসভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৩টি নির্বাচনি এলাকার নেতাকর্মীরা অংশ নেবেন। আজ দুপুর ২টার দিকে তারেক রহমান জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। জনসভাকে কেন্দ্র করে কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ ইতোমধ্যে রাজশাহীতে অবস্থান করছেন।
এর আগে বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে মাদ্রাসা মাঠে বিএনপির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে জানানো হয়, তারেক রহমানের আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সংবাদ সম্মেলনে মহানগর ও জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপির দলীয় সূত্রে আরও জানা যায়, সর্বশেষ ২০০৪ সালে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের একটি সম্মেলনে অংশ নিতে রাজশাহীতে এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ বিরতির পর তার এই আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো হয়েছে। জনসভাকে সফল করতে কর্মীরা দিনরাত কাজ করেছেন।
এ বিষয়ে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত বলেন, জনসভায় বিপুল মানুষের সমাগম হবে বলে তারা আশা করছেন। ধারণা করা হচ্ছে, প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ জনসভায় অংশ নিতে পারেন। সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন:–
>>>ঘরের ছেলে ফিরছেন : বগুড়ায় তারেক রহমানের ঐতিহাসিক জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে<<<
>>>>বিএনপি ক্ষমতায় এলে দেশের জনগণই হবে প্রকৃত মালিক: তারেক রহমান<<<<
>>>>ধর্মের উসিলায় ভোট চাওয়া দলের ফাঁদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান: সালাহউদ্দিন আহমদ<<<<