অ্যানেস্থেসিওলজিতে ডিএ ডিগ্রি অর্জন করে দুর্গাপুর-নেত্রকোনাবাসীর অভিনন্দনে ভাসছেন ডা. রাব্বী
নিজস্ব প্রতিবেদক
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কৃতী সন্তান ডাঃ মোঃ গোলাম মোস্তফা রাব্বী চিকিৎসাশাস্ত্রে ডিএ (অ্যানেস্থেসিওলজি) ডিগ্রি অর্জন করেছেন। তিনি দেশের স্বনামধন্য চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) থেকে এই ডিগ্রি লাভ করেন।
ডা. গোলাম মোস্তফা রাব্বী নেত্রকোনা জেলার দুর্গাপুর নিবাসী মোঃ হারুন অর রশিদ ও শাহানাজ বেগমের সন্তান। ব্যক্তিগত জীবনে তিনি স্বনামধন্য চিকিৎসক ডা. ফারজানা ইয়াসমিন হুমায়রার স্বামী। ডা. ফারজানা ইয়াসমিন হুমায়রা একজন বিসিএস ক্যাডারভুক্ত ডেন্টাল সার্জন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দাম্পত্য জীবনে তারা দুই সন্তানের জনক-জননী।
চিকিৎসা পেশায় উচ্চতর এই ডিগ্রি অর্জনের মাধ্যমে ডা. রাব্বী শুধু তাঁর পরিবারেরই নয়, দুর্গাপুর ও নেত্রকোনাবাসীর জন্যও গৌরব বয়ে এনেছেন। তাঁর এ সাফল্যে এলাকায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
এই বিষয়ে অনুভূতি জানতে ডা. গোলাম মোস্তফা রাব্বী’র সাথে যোগাযোগ করে তিনি বলেন, ‘মহান আল্লাহতালার অশেষ রহমতে আমি এই ডিগ্রি অর্জন করেছি। এখন এই অর্জিত জ্ঞাণ দিয়ে মানব সেবায় নিজেকে নিয়জিত করতে চাই। সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি।
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ
