অধিকার প্রয়োগে সকল শ্রেণির কর্মীদের ছুটি
নিজস্ব প্রতিবেদক
সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কারণে তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় রবিবার (২৫ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জানায়, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সরকার ছুটি ঘোষণা করেছে।
এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিক-কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশেষ ছুটি থাকবে। প্রজ্ঞাপনে সহকারী সচিব এ বি এম আবু বাকার ছিদ্দিকের স্বাক্ষর রয়েছে।