- ২০২৪ সালের নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি বিদেশি পর্যবেক্ষক
নিজস্ব প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে এখন পর্যন্ত ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষকের আগমন নিশ্চিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
তিনি বলেন, ছয়টি আন্তর্জাতিক সংস্থা ও অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) কমপক্ষে ৬৩ জন পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ১৬টি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিসহ আরও ৩২ জন পর্যবেক্ষক নির্বাচনে অংশ নেবেন।
নির্বাচন কমিশনের দায়িত্বহীনতায় সাংবাদিকদের তথ্য ফাঁস
নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের এই সংখ্যা ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত সাধারণ নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। ওই নির্বাচনে পর্যবেক্ষকের সংখ্যা ছিল উল্লেখযোগ্যভাবে কম। এর আগে ১২তম, ১১তম ও ১০ম জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ছিল যথাক্রমে ১৫৮, ১২৫ ও মাত্র চারজন।
ওআইসির নির্বাচন পর্যবেক্ষক ইউনিটের প্রধান শাকির মাহমুদ বান্দার নেতৃত্বে একটি পর্যবেক্ষক দল আসবে। এ ছাড়া এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইএল) থেকে ২৮ জন, কমনওয়েলথ সেক্রেটারিয়েট থেকে ২৫ জন, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) থেকে সাতজন এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) থেকে একজন পর্যবেক্ষক আসবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন সূত্র জানায়, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিত্বকারী আরও ৩২ জন পর্যবেক্ষক ব্যক্তিগত পর্যায়ে নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
আন্তর্জাতিক পর্যবেক্ষক সমন্বয়ের দায়িত্বে থাকা জ্যেষ্ঠ সচিব লামিয়া মুরশেদ বলেন, আমন্ত্রণ জানানো কয়েকটি দেশ এখনও প্রতিনিধি তালিকা দেয়নি, ফলে পর্যবেক্ষকের সংখ্যা আরও বাড়তে পারে।
এবারের নির্বাচনে ৩০০ আসনে ৫০টির বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ প্রায় দুই হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই দিনে জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটও অনুষ্ঠিত হবে
তারেক রহমানের পক্ষে গণসংযোগে নেমেছে ছোট ভাই কোকোর স্ত্রী
নির্বাচন কমিশনের দায়িত্বহীনতায় সাংবাদিকদের তথ্য ফাঁস
তারেক রহমানের পক্ষে গণসংযোগে নেমেছে ছোট ভাই কোকোর স্ত্রী