ট্রাম্পের বোর্ড অব পিসে যোগ দিচ্ছে আটটি মুসলিম দেশ

বোর্ড অব পিসের লক্ষ্য ও উদ্দেশ্য। আন্তর্জাতিক অঙ্গনে প্রতিক্রিয়া

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত ‘বোর্ড অব পিসে’ যোগদানের আমন্ত্রণ গ্রহণ করেছে আটটি মুসলিম দেশ। বুধবার (২১ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানান।


গাজায় যুদ্ধবিরতি ও পুনর্গঠন তদারকির উদ্দেশ্যে এই বোর্ড গঠন করা হয়েছে। দেশগুলো নিজেদের আইনগত প্রক্রিয়া অনুসারে যোগদান নথিতে স্বাক্ষর করবে। এর মধ্যে মিশর, পাকিস্তান ও আরব আমিরাত ইতোমধ্যেই আনুষ্ঠানিক সম্মতি জানিয়েছে।


ট্রাম্পের নেতৃত্বে শান্তি প্রচেষ্টার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাবের বাস্তবায়নে সহযোগিতার অঙ্গীকার করেন। ‘বোর্ড অব পিস’ গাজা সংঘাতের অবসানে নির্ধারিত ম্যান্ডেট কার্যকর করতে কাজ করবে।