যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে শক্তিশালী বাণিজ্য ও প্রতিরক্ষা সম্পর্ক আরও উন্নত হবে আশা
নিজস্ব প্রতিবেদক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) তারেক রহমানের কাছে লেখা এক চিঠিতে তিনি প্রধানমন্ত্রীর ঐতিহাসিক বিজয় ও সফলতার শুভেচ্ছা জানান।
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যৌথ স্বার্থ
চিঠিতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব পারস্পরিক সম্মান এবং মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে।
ট্রাম্প আশা প্রকাশ করেন, নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে এবং কৃষক ও শ্রমিকদের উপকারে আসবে।
প্রতিরক্ষা সহযোগিতার ওপর জোর
চিঠিতে নিয়মিত প্রতিরক্ষা চুক্তি ও উচ্চমানের আমেরিকান সরঞ্জাম সরবরাহের মাধ্যমে বাংলাদেশের সামরিক বাহিনীর সক্ষমতা বৃদ্ধি নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
চিঠির শেষাংশে দুই দেশের সম্পর্ককে আগের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে আসছে বিশাল পরিবর্তন, রোডম্যাপ ঘোষণা ঈদের পর
