Donald Trump invites Russian President Vladimir Putin to the Gaza Board of Peace initiative

গাজা সংকটে নতুন কূটনৈতিক উদ্যোগ। বোর্ড অব পিস গঠনের প্রেক্ষাপট। তিনকে আমন্ত্রণ জানানোর কারণ। ট্রাম্পের প্রস্তাব নিয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়া। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ।

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন ‘বোর্ড অব পিস’-এ যোগদানের আমন্ত্রণ জানানো হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পুতিন এই আমন্ত্রণ পেয়েছেন এবং প্রস্তাবটির বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি স্পষ্ট করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগও করা হবে বলে জানান তিনি।

হোয়াইট হাউস জানিয়েছে, ‘বোর্ড অব পিস’ ট্রাম্প ঘোষিত গাজা যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার ২০ দফা পরিকল্পনা বাস্তবায়ন, গাজা পুনর্গঠন, আন্তর্জাতিক সহায়তা সমন্বয় এবং সংঘাত-পরবর্তী শান্তি ও উন্নয়ন নিশ্চিতে ভূমিকা রাখবে। একই লক্ষ্য সামনে রেখে ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’সহ কয়েকটি সহায়ক কাঠামোও গঠন করা হয়েছে।