বিবাহবহির্ভূত সম্পর্কের ফসল অবৈধ শিশুকে জারজ আখ্যা দিয়ে ঘৃণাভরে প্রত্যাখান করা যতটা না অকল্যাণকর, অবৈধ পন্থায় নিয়োগপ্রাপ্ত পেশাজীবী বা কোনো পদে সমাসীন ব্যক্তিকে জারজ আখ্যা দিয়ে ঘৃণাভরে প্রত্যাখান করা সমাজের জন্য ততটাই কল্যাণকর। মাছের পচন যেমন মস্তক থেকে শুরু হয়, তেমনি যাবতীয় অসুখের জীবাণু এই সমাজের কথিত বুদ্ধিজীবীদের চিন্তা-চেতনায় সুন্দরভাবে স্থান করে নিয়েছে।
“প্রশ্নফাঁস: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল হোক”
তারা একদিকে নৈতিকতা- মূল্যবোধের সবক দিবে আবার অন্যদিকে নিজের আখের গোছাতে সন্ত্রাস, দুর্নীতি, জবরদখল, কালোবাজারি, লুটপাট, ধর্ষণ, অনিয়ম, ভোটাধিকার হরণ, বিচারের নামে প্রহসন, বিভাজন, বৈষম্য, মানবাধিকার লঙ্ঘনসহ হাজারো অপকর্মের সাথে জড়িতদের নির্লজ্জ তোষামোদি করবে। সমাজের অধঃপতন চূড়ান্তভাবে ঠেকাতে চাইলে শুধু জনসাধারণকেই সচেতন হলে চলবে না, যারা কপটতার চাদর গায়ে মেখে নৈতিকতার বিমর্ষ বিলাপ করে তাদেরও পরিশুদ্ধ হওয়া জরুরি।
কাজী আশফিক রাসেল,তরুণ কলামিস্ট,সম্পাদক ,নেত্রদর্পন ।
(সোর্স:বিশ্ববিদ্যালয়ে নিয়োগে অনিয়ম ও বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে ২০২৪ সালের জানুয়ারিতে প্রকাশিত একটি কলাম থেকে)
“প্রশ্নফাঁস: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল হোক”