প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দফতর বণ্টনের গেজেট প্রকাশনতুন সরকারের ১০ উপদেষ্টার মধ্যে দফতর বণ্টন, গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

৫ জন মন্ত্রীর ও ৫ জন প্রতিমন্ত্রীর পদমর্যাদা; গেজেট জারি

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের ১০ উপদেষ্টার দফতর বণ্টন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে। সংবিধান ও রুলস অব বিজনেস অনুযায়ী দায়িত্ব বণ্টন করা হয়েছে বলে জানানো হয়।

উপদেষ্টাদের মধ্যে ৫ জন পূর্ণ মন্ত্রীর এবং ৫ জন প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেয়েছেন। মন্ত্রীর পদমর্যাদায় রাজনৈতিক উপদেষ্টা হিসেবে রয়েছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদ। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে মো. ইসমাইল জবিউল্লাহ এবং অর্থ ও পরিকল্পনায় রাশেদ আল মাহমুদ তিতুমীর দায়িত্ব পেয়েছেন।

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে রয়েছেন হুমায়ুন কবির (পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন), ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম (প্রতিরক্ষা), ডা. জাহেদ উর রহমান (পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি), ড. মাহ্দী আমিন (শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও শ্রম) এবং রেহান আসিফ আসাদ (ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান-প্রযুক্তি)।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি নতুন মন্ত্রিসভার শপথের পর তাদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়।


পুলিশের নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির