- এলাকায় আধিপত্য ও মাদক বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের সন্দেহ পুলিশের
নিজস্ব প্রতিবেদক
খুলনায় দুর্বৃত্তের গুলিতে রাকিব হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নগরীর লবণচরা থানাধীন মধ্যম হরিণটানা থানার শিশু বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাকিব লবণচরা থানার আশিবিঘা এলাকার আনোয়ার হোসেনের ছেলে। পুলিশ জানায়, তিনি একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে জড়িত ছিলেন এবং মাদকসহ তিনটি মামলার তথ্য পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় রাকিব একটি সেলুনে বসে ছিলেন। এ সময় দুই যুবক তাকে টেনে বাইরে নিয়ে গিয়ে মাথায় পরপর দুইটি গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। হামলাকারীদের কয়েকজনের নাম শনাক্ত করা হয়েছে এবং দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও দেখুন:-
নাগরিককে সরকারের কাছে নয়, সরকারের সেবা যাবে নাগরিকের কাছে: প্রধান উপদেষ্টা
