ইউনূস সেন্টারে পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূসঅন্তর্বর্তী দায়িত্ব শেষে ইউনূস সেন্টারে ড. ইউনূস

রবিবার সকালে মিরপুরের ইউনূস সেন্টারে পৌঁছান; শুভেচ্ছা জানান সহকর্মীরা

নিজস্ব প্রতিবেদক

১৮ মাস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করে পুরোনো দায়িত্ব ও কর্মস্থলে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টার–এ পৌঁছান। নিজের ফেসবুক পোস্টে এ কথা জানান তিনি। 

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ইউনূস সেন্টারে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় গ্রামীণ পরিবারের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা, ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
ড. ইউনূসের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এবং এসডিজি-বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক ও ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ। পরে তিনি তাদের সঙ্গে এক বৈঠকে বসেন।
২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত এই অর্থনীতিবিদ জানান, এ মাসের শেষ নাগাদ তিনি সরকারি বাসভবন যমুনা থেকে ঢাকার গুলশানে তার নিজস্ব বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছেন।


২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী