ভোটের মাঠে অপপ্রচার বাদ দিয়ে জনগণের সামনে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার আহ্বান বিএনপির এই নেতার
নিজস্ব প্রতিবেদক
ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাবারা ভোট চাও, নির্বাচন করো। দেশের জন্য আগামীতে কি করবা সেটা বলো। অন্যজনের গীবত গেয়ে যত সময় নষ্ট করো। যত গুনাহ করো এই কাজটা করার তো দরকার না।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে ব্যবসায়ী ও ফ্ল্যাট মালিকদের সঙ্গে এক নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
>>>>তারেকের পর মাল্টিমিডিয়া বাসে নির্বাচনী প্রচারণায় জামায়াতের শফিকুর<<<<
মির্জা আব্বাস বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের জন্য বিএনপিকে গত ১৭ বছর ধরে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। বহু নেতাকর্মী কারাবরণ করেছেন এবং দলীয় নেত্রী যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন বলেও তিনি মন্তব্য করেন।
ভোটাধিকার রক্ষার সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, সবাইকে একযোগে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। ভোট দেওয়া সবার অধিকার হলেও একটি গোষ্ঠী সেই অধিকার ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে।
নির্বাচনে কারচুপির আশঙ্কা তুলে ধরে তিনি অভিযোগ করেন, সরকারের ভেতরে কিছু লোক এখনও আওয়ামী লীগের স্বার্থে কাজ করছে এবং তারা চায় না বিএনপি নির্বাচনে জয়ী হোক। বিদেশে বসে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার না করে দেশে এসে রাজনীতি করার আহ্বানও জানান তিনি।
বিএনপি সম্পর্কিত আরও পড়ুন:-
>>>২২ বছর পর রাজশাহীতে বিএনপির নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান<<<
>>>বেকারত্ব, দুর্নীতি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার রূপরেখা দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান<<<
>>>মায়ের কাছ থেকে আপসহীন দায়িত্ববোধের শিক্ষা পেয়েছি: টাইম ম্যাগাজিনকে তারেক রহমান<<<