আত্মমর্যাদার বাংলাদেশ গড়ার আহ্বান জানাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্ষমতায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান

নিজস্ব প্রতিবেদক


প্রত্যেক মানুষ যেন আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারে, এমন একটি বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৩০ জানুয়ারি) বগুড়া শহরতলির ছিলিমপুরে একটি হোটেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।

১২ ফেব্রুয়ারির নির্বাচন জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করবে: বগুড়ায় তারেক রহমান

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, সমাজের সব মানুষের মর্যাদা নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রসঙ্গে তিনি বলেন, তাদের মধ্যে অনেক গুণ ও প্রতিভা রয়েছে, যা যথাযথ সহায়তা পেলে দেশের সম্পদে পরিণত হতে পারে।

তিনি আরও বলেন, সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয়ভাবে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারলে বাংলাদেশ আরও প্রতিভাবান মানুষ উপহার পাবে। এ সময় তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানান, যেন তারা প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের সহায়তায় এগিয়ে আসেন।

অনুষ্ঠানে প্রথমবারের মতো বগুড়ায় বক্তব্য দেন ডা. জোবাইদা রহমান। তিনি বলেন, দেশের উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে ২০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে হুইলচেয়ার উপহার দেওয়া হয়। তারেক রহমান শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের পরিবেশনা উপভোগ করেন। এতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।


রাজনীতির খবরঃ-

নির্বাচন: একটি দেশের অক্সিজেন
বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি
পরিবারতন্ত্রের সংস্কৃতি চিরতরে মুছে দিতে চাই : ফেনীতে জামায়াত আমীর