- রংপুর বিভাগীয় সমাবেশে উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে ভোটাধিকার প্রয়োগে জনগণের প্রতি আহ্বান
নিজস্ব প্রতিবেদক
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতে রংপুর কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত বিএনপির রংপুর বিভাগীয় সমাবেশে তিনি এ আহ্বান জানান।
সমাবেশে তারেক রহমান বলেন, মানুষের ভোটাধিকার, কথা বলার অধিকার ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠায় যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগের সম্মান জানাতে হলে জুলাই সনদকে সম্মান করতে হবে। এ কারণে ভোটের দিন ধানের শীষের পাশাপাশি দ্বিতীয় ব্যালটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দেওয়ার অনুরোধ জানান তিনি।
তিনি আরও বলেন, ৫ আগস্টের আন্দোলনে যে জনঐক্য গড়ে উঠেছিল, তা ধরে রাখতে হবে। ‘নিশিরাত’ ও ‘ডামি’ নির্বাচনের দিন শেষ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে জনগণকে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
নওগাঁর মহাদেবপুরে ট্রাকচাপায় পাঁচজন নিহত
রংপুরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, রংপুর একটি সম্ভাবনাময় অঞ্চল। এখানে কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপন, ব্যবসায়ীদের বিশেষ সুবিধা এবং আইটি প্রতিষ্ঠানকে নির্দিষ্ট সময়ের জন্য কর ছাড় দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে কর্মসংস্থান বাড়ে।
কৃষক ও নারীদের কল্যাণে বিএনপির পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ, কৃষি কার্ড প্রদান এবং অন্তত এক ফসলের জন্য বিনামূল্যে বীজ ও কীটনাশক দেওয়া হবে। পাশাপাশি ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা হবে।
সমাবেশে তিনি রংপুর বিভাগের ৩৩টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের পক্ষে ভোট চান এবং ফজরের নামাজ শেষে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা বক্তব্য দেন।
এর আগে রংপুর সফরে গিয়ে তারেক রহমান জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
আরও পড়ুন:-
পরিবারতন্ত্রের সংস্কৃতি চিরতরে মুছে দিতে চাই: ফেনীতে জামায়াত আমীর
নওগাঁর মহাদেবপুরে ট্রাকচাপায় পাঁচজন নিহত
পরিবারতন্ত্রের সংস্কৃতি চিরতরে মুছে দিতে চাই: ফেনীতে জামায়াত আমীর