বিএনপি ক্ষমতায় এলে বিনামূল্যে ইন্টারনেট সুবিধার প্রতিশ্রুতি দিচ্ছেন ড. মাহদী আমিন
  • তথ্যপ্রযুক্তিতে ১০ লাখ কর্মসংস্থানের লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক


বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করলে সবার জন্য বিনামূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে। শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীতে ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

হ্যা ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমানধানের শীষে ভোটের সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান তারেক রহমানের

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিজয়ী হলে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মেধাবীদের জন্য যথাযথ সুযোগ-সুবিধা প্রদানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর পরিকল্পনায় এই বিষয়গুলো গুরুত্বসহকারে রেখেছেন।

তথ্যপ্রযুক্তি খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা থাকছে জানিয়ে মাহদী আমিন বলেন, ফ্রিল্যান্সারদের দাবির প্রেক্ষিতে পেপাল সেবা বাংলাদেশে আনার জন্য কাজ শুরু করেছে বিএনপি।

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে বিএনপি সরকার গঠন করবে।


আরও পড়ুন:-

গাজীপুরে মুফতি রেজাউল করিমভালো নেতা ছাড়া জাতির মুক্তি নেই: গাজীপুরে মুফতি রেজাউল করিম