- জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার আহ্বান জামায়াত আমিরের
নিজস্ব প্রতিবেদক
জাতির ধাক্কা খেয়ে এখন কেউ কেউ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে কেরানীগঞ্জের শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই সংস্কার প্রস্তাব ও গণভোট নিয়ে শুরু থেকেই একটি মহল টালবাহানা করে আসছে। প্রথমে গণভোটের বিরোধিতা করলেও জনচাপের মুখে তারা একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট মেনে নেয়। এখন আবার গণভোট মানে না বলে বক্তব্য দিচ্ছে। জনগণ জবাব চাইলে বাধ্য হয়ে তারা ‘হ্যাঁ’ ভোটের কথা বলছে।
২ হাজার ৮৪১ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করল ঢাকা বিশ্ববিদ্যালয়
তিনি অভিযোগ করেন, জুলাই শহীদদের অবমূল্যায়নের চেষ্টা করা হয়েছে। যারা একসময় জুলাইকে স্বীকৃতি দিতে চায়নি, তারাই এখন নিজেদের জুলাইয়ের ‘মাস্টারমাইন্ড’ দাবি করছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
জুলাই চেতনার নামে চাঁদাবাজি, দুর্নীতি, দখলদারি ও নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে জামায়াত আমির বলেন, এসব কখনোই জুলাইয়ের আদর্শ হতে পারে না। তিনি বলেন, অতীতের শাসকরা গুম, খুন ও আয়নাঘরের সংস্কৃতি চালু করে দেশকে সংকটে ফেলেছে। এখন সময় এসেছে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার।
নির্বাচন প্রসঙ্গে তিনি দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও পরিবারতন্ত্রের রাজনীতির বিরুদ্ধে জনগণকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান জানান।
ঢাকা জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও মনোনীত প্রার্থীরা।
আরও দেখুন:-
ছোট ভাই লড়ছেন এনসিপি থেকে, বাবা ভোট চাচ্ছেন বিএনপির পক্ষে : উপদেষ্টা মাহফুজ পরিবারে রাজনৈতিক বিভ্রান্তি

ছোট ভাই লড়ছেন এনসিপি থেকে, বাবা ভোট চাচ্ছেন বিএনপির পক্ষে : উপদেষ্টা মাহফুজ পরিবারে রাজনৈতিক বিভ্রান্তি