- জামায়াতের জোট প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ আসনে প্রতিদ্বন্দ্বী
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে দায়ের করা লিভ টু আপিল আপিল বিভাগ রোববার (১ ফেব্রুয়ারি) খারিজ করে দিয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। ফলে মুন্সী ওই আসনে নির্বাচন করার সুযোগ পাচ্ছেন না।
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
এর আগে, জামায়াতের অংশ ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ঋণ খেলাপির অভিযোগ এনে মুন্সীর মনোনয়নপত্র বাতিলের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন। ১৭ জানুয়ারি বিকেলে ইসি ঋণ খেলাপির প্রমাণ পাওয়ায় মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে।
বিএনপি প্রার্থী মুন্সী ইসির সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রথমে হাইকোর্টে রিট করেন। ২১ জানুয়ারি হাইকোর্ট রিট খারিজ করে দেন। এরপর তিনি আপিল বিভাগে আবেদন করেন, যা আজই খারিজ হয়েছে। অন্যদিকে, এই আসনে জামায়াতের জোটপ্রার্থী হিসেবে নির্বাচন করছেন এনসিপির হাসনাত আবদুল্লাহ।
আরও দেখুন:-
শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি