সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জামিনসাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জামিন

জুলাই গণ-অভ্যুত্থানকালীন একটি হত্যাচেষ্টা মামলায় জামিন পাওয়ার পর কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জামিন পাওয়ার পর রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কারাগারে জামিননামা পৌঁছানোর পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে একটু আগে (সন্ধ্যা সাড়ে ৬টা) তাকে (শিরীন শারমিন চৌধুরী) রিলিজ (মুক্ত) করা হয়েছে। তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে কারাগার প্রাঙ্গণ ত্যাগ করেন।’ তাকে জুলাই আন্দোলনের সময়কার আশরাফুল হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে দুটি হত্যাচেষ্টা ও চারটি হত্যা মামলা রয়েছে। তবে রবিবার দুপুরে জামিন হওয়ার পর আসামিপক্ষের আইনজীবী এ বি এম হামিদুল মিজবাহ জানান, আর কোনো মামলায় আটকাদেশ না থাকায় শিরীন শারমিনের কারামুক্তিতে বাধা নেই।


More News

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির নেপথ্যে তুরস্কের গোয়েন্দা কৌশল
হরমুজ প্রণালিতে নিজস্ব মুদ্রায় টোল আরোপের ঘোষণা ইরানের, অবৈধ
জুলাই গণঅভ্যুত্থান: আবু সাঈদ হত্যা মামলার রায় আজ