নারীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করার কথা বলছেন বিএনপি নেতা ইশরাক হোসেন
  • ভোট বানচালের অপচেষ্টা রুখতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক


ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, নারীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি ধারাবাহিকভাবে কাজ করে যাবে। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সূত্রাপুর এলাকায় জনসংযোগকালে তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, নারীদের নিরাপত্তা বিঘ্নিত হয়—এমন কোনো পরিস্থিতি তৈরি হতে দেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, গত দেড় বছর যারা সরকার পরিচালনা করেছে তারা নানাভাবে নির্বাচনী প্রক্রিয়াকে বিতর্কিত করে ভোট বানচালের চেষ্টা করছে। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী দলের উস্কানিমূলক বক্তব্যে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অতীত ভুলে গেলে পাশে থাকবে না কেউ বলে তারেক রহমানকে এনসিপি নেতার হুঁশিয়ারিঅতীত ভুলে গেলে পাশে থাকবে না কেউ: তারেক রহমানকে এনসিপি নেতার হুঁশিয়ারি

পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে গণসংযোগে ইশরাক হোসেন প্রতিশ্রুতি দেন, তাদের জন্য ঘর বরাদ্দ দেওয়া হবে এবং প্রয়োজনে নতুন ভবন নির্মাণ করা হবে। পাশাপাশি, বিগত সরকারের আমলে চাকরিচ্যুতদের পুনর্বহাল এবং কোনো কর্মী মারা গেলে তার পরিবারের একজনকে চাকরির সুযোগ দেওয়ার ব্যবস্থার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, রাজনৈতিক মতাদর্শের কারণে কারও প্রতি অন্যায় করা হবে না। যে দলেরই সমর্থক হোক না কেন, দোষীদের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বিচার নিশ্চিত করা হবে এবং প্রতিহিংসার রাজনীতি থেকে বিএনপি দূরে থাকবে।


আরও দেখুন:-

নির্বাচনি প্রচারণায় পোস্টার নিষিদ্ধ করে ইসির কঠোর নির্দেশনির্বাচনি প্রচারণায় পোস্টার নিষিদ্ধ, আচরণ বিধিমালা মানতে ইসির কঠোর নির্দেশ