নির্বাচনী প্রচারণায় আজ খুলনা ও যশোরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
  • নির্বাচনী প্রচারণা জোরদার, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন রূপরেখা তুলে ধরবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ সোমবার (২ জানুয়ারি) খুলনা ও যশোর সফরে যাচ্ছেন। বেলা ১১টায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে খুলনার উদ্দেশে রওনা দিয়ে দুপুর ১২টায় নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।

২২ বছর পর খুলনায় আগমন উপলক্ষে মহানগরীসহ জেলার বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনসভাকে কেন্দ্র করে মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষাসহ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

নির্বাচন ও গণভোট সুষ্ঠু করতে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েননির্বাচন ও গণভোট সুষ্ঠু করতে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন

খুলনার জনসভা শেষে দুপুর ১টার দিকে তারেক রহমান হেলিকপ্টারযোগে যশোরে যাবেন। সেখানে উপশহর কলেজ মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। বিএনপি নেতারা জানিয়েছেন, এই সফরে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একাধিক আসনের প্রার্থীদের ভোটারদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে।

খুলনায় অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বিএনপি নেতারা জানান, তারেক রহমানের বক্তব্যে বন্ধ মিল-কারখানা চালু, দক্ষিণাঞ্চলে গ্যাস সংযোগ, সুন্দরবনকেন্দ্রিক পর্যটন শিল্প, আইটি খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রিন ও ক্লিন খুলনার পরিকল্পনা গুরুত্ব পাবে। পাশাপাশি নতুন ইকোনমিক জোন ও উপকূলীয় অঞ্চলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের কথাও তুলে ধরবেন তিনি।

এদিকে যশোরে প্রথমবারের মতো তারেক রহমানের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা বিএনপি জানিয়েছে, জনসমাগম ও যানজট এড়াতে শহর থেকে কিছুটা দূরে উপশহর কলেজ মাঠে সমাবেশের আয়োজন করা হয়েছে। নেতারা আশা প্রকাশ করেছেন, এই জনসভা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আরও দেখুন:-

নারীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করার কথা বলছেন বিএনপি নেতা ইশরাক হোসেননারীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করে করবে বিএনপি : ইশরাক হোসেন