- একই সফরে পাঁচটি সমাবেশে বক্তব্য রাখবেন তিনি
নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ সোমবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম ও কক্সবাজারের পাঁচটি স্থানে নির্বাচনি সমাবেশে অংশ নেবেন। এসব সমাবেশ সফল করতে জামায়াতে ইসলামী ও তাদের শরিক ১১ দলীয় জোট ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে।
দলীয় সূত্র জানায়, সফরসূচি অনুযায়ী সকালে মহেশখালী ও কক্সবাজার সদরে, এরপর লোহাগাড়া ও সীতাকুণ্ডে এবং বিকেলে চট্টগ্রাম মহানগরে সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রতিটি সমাবেশেই প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির।
নির্বাচনী প্রচারণায় আজ খুলনা ও যশোরে যাচ্ছেন তারেক রহমান
সমাবেশ ঘিরে প্রশাসনকে অবহিতকরণ, মঞ্চ প্রস্তুতসহ সার্বিক আয়োজন শেষ করা হয়েছে। পাশাপাশি জেলা ও মহানগর পর্যায়ে পথসভা, গণমিছিল, মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রম চলছে।
চট্টগ্রাম মহানগর জামায়াতের নেতারা জানিয়েছেন, এসব সমাবেশে দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্য তুলে ধরা হবে। পাশাপাশি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ ও চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার মতো গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথাও তুলে ধরা হতে পারে।
আরও দেখুন:-
দুধ দিয়ে গোসল করিয়ে আওয়ামী লীগ কর্মীকে দলে টানলেন বিএনপি প্রার্থী
নির্বাচনী প্রচারণায় আজ খুলনা ও যশোরে যাচ্ছেন তারেক রহমান