- কক্সবাজারের জনসভায় দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জামায়াত আমিরের
নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, বরং জাতির দিক পরিবর্তনের নির্বাচন হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এটি জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণ এবং মা–বোনদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার নির্বাচন।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার শহরের বাহারছড়া গোল চত্বরে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জনগণ পরিবর্তনের পক্ষে রায় দেবে। তিনি দাবি করেন, এই নির্বাচনে বিএনপিকে জনগণ ‘লাল কার্ড’ দেখাবে এবং ১৩ ফেব্রুয়ারি থেকে দেশ একটি নতুন পথে যাত্রা শুরু করবে।
চট্টগ্রামে জামায়াত আমিরের নির্বাচনী জনসভা আজ
ডা. শফিকুর রহমান বলেন, ‘রাজার ছেলে রাজা হবে—এই ধারণায় আমরা বিশ্বাস করি না। এমপি, মন্ত্রী বা প্রধানমন্ত্রী যেই হোক, অপরাধ করলে তার বিচার নিশ্চিত করতে চাই।’ তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক নেতৃত্বের ওপর গুরুত্বারোপ করেন।
কক্সবাজারকে সম্ভাবনাময় অঞ্চল উল্লেখ করে তিনি বলেন, সঠিক নেতৃত্ব পেলে এ জেলা দেশের অন্যতম উন্নয়নকেন্দ্রে পরিণত হতে পারে। যুব সমাজের উদ্দেশে তিনি বলেন, ‘এই বাংলাদেশ তোমাদের জন্যই গড়ে তোলা হচ্ছে, তোমরা প্রস্তুত হও।’
জনসভায় জেলা আমির অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
আরও দেখুন:-
নির্বাচনের আগেই যারা নারীদের অপমান করে, পরে তারা কী করবে: খুলনায় তারেক রহমান
চট্টগ্রামে জামায়াত আমিরের নির্বাচনী জনসভা আজ
নির্বাচনের আগেই যারা নারীদের অপমান করে, পরে তারা কী করবে: খুলনায় তারেক রহমান