- নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গণতন্ত্র, সুশাসন ও জনকল্যাণের অঙ্গীকার তুলে ধরা হবে ইশতেহারে
নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ (বুধবার) সন্ধ্যায় নির্বাচনী ইশতেহার প্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়। আমন্ত্রণপত্র অনুযায়ী, আজ সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আনুষ্ঠানিকভাবে জামায়াতের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।
এতে বলা হয়, নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতির ভবিষ্যৎ, গণতন্ত্র, সুশাসন এবং জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার জাতির সামনে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
আরও দেখুন:-
শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন স্থগিত
শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন স্থগিত