- দুর্নীতি ও বেগমপাড়া প্রসঙ্গে ৫৪ বছরের শাসকদের কঠোর সমালোচনা
নিজস্ব প্রতিবেদক
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাইর পীর) সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের নির্বাচনী ইশতেহারে স্পষ্টভাবে ঘোষণা করেছে, শরিয়তকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করা হবে। কিন্তু জামায়াতে ইসলামী তাদের ইশতেহারে কোথাও ইসলামের কথা বলেনি। এরপরও কেউ যদি জামায়াতকে ইসলামী দল বলে, তবে তারা বোকার স্বর্গে বাস করে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর ইসলামের পক্ষে একটি বাক্স দেওয়ার ঘোষণা দিয়ে ইসলামী আন্দোলন মাঠে নামে। শুরুতে কয়েকটি ইসলামী দল সমঝোতায় থাকলেও পরবর্তীতে ক্ষমতালোভী কিছু গোষ্ঠী সেখানে বিভ্রান্তি সৃষ্টি করে।
চরমোনাইর পীর আরও বলেন, গত ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছে তাদের শাসনামলেই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং বিদেশে কুখ্যাত বেগমপাড়া গড়ে উঠেছে।
তিনি বলেন, বাংলাদেশ আলেম-ওলামার দেশ। এই পবিত্র ভূমিতে ইসলাম থাকবে না, তা হতে পারে না। আল্লাহ, আলেম সমাজ, দেশপ্রেমিক ও ইসলামপ্রেমিক জনগণ ইসলামী আন্দোলনের সঙ্গে রয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝালকাঠি জেলা সভাপতি হাফেজ আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকনসহ স্থানীয় সংসদ সদস্য প্রার্থীরা।
আরও দেখুন:-
সুষ্ঠু পরিকল্পনার রাজনীতিতেই সকল সমস্যার সমাধান সম্ভব: ডা. জুবাইদা রহমান
সুষ্ঠু পরিকল্পনার রাজনীতিতেই সকল সমস্যার সমাধান সম্ভব: ডা. জুবাইদা রহমান