- তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করবেন
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ বিএনপি তাদের নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে। দলটির চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করবেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইশতেহার প্রকাশ করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠান পরিচালনা করবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
দলীয় সূত্রে জানা গেছে, এবারের ইশতেহারে বিএনপির ঘোষিত ৩১ দফা, জুলাই সনদ এবং তরুণ ভোটারদের প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এতে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ডসহ জনমুখী সেবার প্রতিশ্রুতি থাকবে।
এছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার রক্ষা ও দুর্নীতিবিরোধী ব্যবস্থার বিষয়ে দিকনির্দেশনা অন্তর্ভুক্ত থাকবে। অনুষ্ঠানে কূটনৈতিক প্রতিনিধি ও বিশিষ্ট নাগরিকদের উপস্থিত থাকার কথা রয়েছে।
আরও দেখুন:-
ওসমান হাদি হত্যাকান্ডে জাতিসংঘের অধীনে তদন্তের সিদ্ধান্ত সরকারের
ওসমান হাদি হত্যাকান্ডে জাতিসংঘের অধীনে তদন্তের সিদ্ধান্ত সরকারের