জামায়াতকে ভোট দেওয়া হারাম বলে মন্তব্য করছেন হেফাজত আমীর
  • জামায়াতের বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা, ধানের শীষে সমর্থন হেফাজত আমীরের

নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, জামায়াতের সঙ্গে যারা জোট করেছে তারাও একই আদর্শের অনুসারী। তাঁর ভাষায়, এটি কোনো সাধারণ নির্বাচন নয়; বরং জামায়াতের বিরুদ্ধে ‘জিহাদ’। তিনি দাবি করেন, সব মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম এবং কোনোভাবেই তা জায়েজ নয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ির কাজীরহাট বড় মাদ্রাসায় বুখারী শরিফ খতম উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীরের প্রতি সমর্থন ঘোষণা করেন।

হেফাজত আমির বলেন, হেফাজত শুধু ধানের শীষের প্রার্থীকে ভোট দিচ্ছে না, বরং তাঁকে সামনে রেখে জামায়াতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, জামায়াতকে ভোট থেকে বঞ্চিত করা না গেলে তারা দেশের দায়িত্ব পেয়ে ইসলাম ও মুসলমানদের ক্ষতি করতে পারে।

অনুষ্ঠানে বিএনপির মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর, নানুপুর ওবায়দিয়া মাদ্রাসার মোহতামিম সালাহউদ্দিন নানুপুরী, নাজিরহাট বড় মাদ্রাসার মোহতামিম মাওলানা হাবিবুল্লাহ কাসেমীসহ আলেম-ওলামা ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বুখারী শরিফ খতম শেষে দেশ, জাতি ও ইসলামের কল্যাণ কামনায় দোয়া-মোনাজাত করা হয়। এ সময় বক্তারা চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন এবং ইসলামি মূল্যবোধ রক্ষার বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।


জামায়াতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বলে রয়টার্সকে জানাচ্ছেন তারেক রহমানজামায়াতের সঙ্গে ‘ঐক্য সরকার’ গঠন করবে না বিএনপি : রয়টার্সকে তারেক রহমান