আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা জুলাইপন্থীরা মানবে না বলে বক্তব্য দিচ্ছেন আসিফ মাহমুদ

সংবাদ সম্মেলনে নির্বাচন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ, অস্ত্র মজুত ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইসির কঠোর ভূমিকার দাবি

নিজস্ব প্রতিবেদক


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার বিষয়ে রয়টার্সকে দেওয়া একটি দলের প্রধানের বক্তব্যে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। তাদের আওয়ামী লীগের প্রতি বায়াস দেখা যাচ্ছে। তবে দলটিকে ফিরিয়ে আনার কোনও পরিকল্পনা জুলাইয়ের পক্ষের মানুষ মেনে নেবে না বলে তিনি স্পষ্ট করেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দেশের নির্বাচন পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে—এমন তথ্য উদ্বেগজনক। এ অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনকে আরও কঠোর হতে হবে এবং যৌথ বাহিনীর অভিযান জোরদার করা প্রয়োজন।

তিনি আরও বলেন, বিভিন্ন এলাকায় প্রার্থীদের মধ্যে হুমকি দেওয়া ও প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। অথচ এসব বিষয়ে নির্বাচন কমিশনের কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না, ফলে নির্বাচনী মাঠে সমান সুযোগ নিশ্চিত হচ্ছে না।

বিএনপির ইশতেহার প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, উচ্চকক্ষ সংক্রান্ত বিষয়টি প্রতারণামূলক। তার দাবি, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলেও বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না—এমন আশঙ্কা এনসিপির রয়েছে।


expatriate-postal-ballots-arrived-bangladesh-four-lakh.jpgদেশে পৌঁছেছে চার লাখেরও বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট