বিএনপি ক্ষমতায় এলে বিডিআরের নাম ও ইউনিফর্ম পুনর্বহাল করার প্রতিশ্রুতি দিচ্ছেন তারেক রহমান

পিলখানা হত্যাকাণ্ডকে ‘শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা ও সেনাবাহিনীর মর্যাদা রক্ষায় বিশেষ কমিটি গঠন করা হবে

নেত্রদর্পণ ডেস্ক


জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) এর মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত নাম বিডিআর (বাংলাদেশ রাইফেলস) এবং এই বাহিনীর সাবেক ইউনিফর্ম ফিরিয়ে আনা হবে করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেই লক্ষ্যে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে পিলখানা হত্যাকাণ্ডের দিনটিকে ‘শহীদ সেনা দিবস’/ ‘সেনা হত্যাযজ্ঞ দিবস’ অথবা ‘জাতীয় শোক দিবস’ হিসেবে ঘোষণা করা হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

তারেক রহমান শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর র‌্যাডিসন ব্লু হোটেলে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য ও পরিবারের জন্য আয়োজিত ‘স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুদৃঢ় আস্থা’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন। এই আলোচনা সভা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংসদ নির্বাচন-২০২৬ সশস্ত্র বাহিনী বিষয়ক উপকমিটির উদ্যোগে আয়োজন করা হয়।

তিনি আরও জানান, পিলখানা হত্যাকাণ্ডের দিনটিকে ভবিষ্যতে ‘শহীদ সেনা দিবস’ বা ‘জাতীয় শোক দিবস’ হিসেবে ঘোষণা করার জন্য সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন এবং সেনা আইনের সংস্কারসহ বিভিন্ন সুপারিশ বাস্তবায়নের জন্য সেনাবাহিনীর সাবেক ও বর্তমান সদস্যদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে।

তারেক রহমান বলেন, “সেনাবাহিনী আমার জন্য বৃহত্তর পরিবার। ছোটবেলায় আমি এখানে বেড়ে উঠেছি। আমার মা মরহুমা বেগম খালেদা জিয়া সবসময় বলতেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় একটি শক্তিশালী সেনাবাহিনী থাকা জরুরি।” তিনি শহীদ জিয়াকে দেশের বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার ঘোষক হিসেবে স্মরণ করে বলেন, সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় নির্ভরযোগ্য প্রহরী এবং তাদের সম্মান ও মর্যাদা রক্ষা করা প্রয়োজন।

বিএনপি চেয়ারম্যান আরও উল্লেখ করেন, বিএনপি সরকার সেনাবাহিনীকে কখনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবে না এবং সেনাবাহিনীর পেশাদারিত্ব বজায় রাখতে তাদের রাজনৈতিক বিরোধিতার চাদরে বিলীন হওয়ার সুযোগ দেওয়া হবে না। তিনি সেনাবাহিনীর কর্মকর্তাদেরও এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর স্বাগত বক্তব্য প্রদান করেন। এছাড়া মেজর (অব.) মিজানুর রহমান, কর্নেল (অব.) হারুনুর রশিদ খান, মেজর (অব.) জামাল হয়দার, ও বিডিআরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের সন্তান রাকিন আহমেদ উপস্থিত ছিলেন।


আজ ঢাকার ছয় আসনে তারেক রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবেআজ ঢাকার ছয় আসনে তারেক রহমানের নির্বাচনী জনসভা
http://163.227.239.67/making-the-vote-main-challenge-now-says-dr-yunus/একটি দলের মুনাফেকির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান লুৎফুজ্জামান বাবরের