jatiya-party-supports-rumeen-farhana.jpg

জিয়াউল হক মৃধা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর যৌথ সংবাদ সম্মেলনে সমর্থনের ঘোষণা, ভোটের পরিবেশ নিয়ে রুমিনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে সমর্থনের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে সরাইল উপজেলার শাহবাজপুরে এক যৌথ সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয়।

সংবাদ সম্মেলনে জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল হামিদ ভাসানী বলেন, জাপা মনোনীত প্রার্থী জিয়াউল হক মৃধা মিথ্যা মামলা ও হুমকির কারণে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। এ পরিস্থিতিতে দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর নির্দেশে জাতীয় পার্টির সব নেতাকর্মীকে রুমিন ফারহানার পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

রুমিন ফারহানা জানান, জাতীয় পার্টি দলীয়ভাবে ‘হাঁস’ প্রতীকে তাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় পার্টিতে যোগ দেওয়ার বিষয়ে তিনি বলেন, নির্বাচন ও ফলাফল শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে রুমিন অভিযোগ করেন, তার নেতাকর্মীদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে এবং কালো টাকা ব্যবহারের তথ্যও পাওয়া গেছে। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবাধ, সুষ্ঠু ও নির্ভীক ভোটগ্রহণ নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা ‘হাঁস’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব, যার প্রতীক ‘খেঁজুর গাছ’।


বোরকা-নিকাব ব্যবহার করে জালভোটের আশঙ্কা তুলে ধরে পরিচয় যাচাইয়ের দাবি জানাচ্ছে বিএনপিবোরকা-নিকাব ব্যবহার করে জালভোটের আশঙ্কা, পরিচয় যাচাইয়ের দাবি বিএনপির
সালাহউদ্দিন আহমেদস্বাধীনতাবিরোধীদের মুখে মুক্তিযুদ্ধের বয়ান জাতির জন্য দুর্ভাগ্য: সালাহউদ্দিন আহমেদ