রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রেস ব্রিফিং
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উদার গণতন্ত্রের জয় হয়েছে বলে মন্তব্য করেছেন । তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে দেশের ইতিহাসে পরিবর্তনের সূচনা হয়েছে এবং বাংলাদেশ নতুন যুগে প্রবেশ করছে।
শনিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। অনুষ্ঠানে দলের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল অভিযোগ করেন, গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বিপুলসংখ্যক মামলা দেওয়া হয়েছে এবং বহু নেতাকর্মী নিহত হয়েছেন। তিনি দাবি করেন, এবারের নির্বাচনে প্রমাণ হয়েছে, বিএনপির নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবং পরিবর্তনের পক্ষে ব্যালটের মাধ্যমে রায় দিয়েছে।
শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে দলীয় নেতার হাত শক্তিশালী করার আহ্বানও জানান তিনি।
প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আইনের শাসন নিশ্চিত করা হবে: তারেক রহমান