প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন অনুযায়ী দক্ষ, ন্যায়ভিত্তিক ও প্রযুক্তিসক্ষম বাংলাদেশ গড়ার জন্য শিক্ষাব্যবস্থা শক্তিশালী করা হবে।
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঘোষণা দিয়েছেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে কোনো ধরনের দলীয় রাজনীতির আওতায় আনা হবে না।
তিনি বলেন, “আমরা শিক্ষা নিয়ে রাজনীতি করব না। আমরা শিক্ষা দিয়ে রাষ্ট্র গড়ব।”
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।
খেলাধুলা ও কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা
প্রতিমন্ত্রী জানান, মাধ্যমিক পর্যায় থেকে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হবে এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী ভাষা শিক্ষার ব্যবস্থা করা হবে।
পাশাপাশি কারিগরি শিক্ষাকে মাধ্যমিক স্তরে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর জোর
শিক্ষা প্রতিষ্ঠান থেকে মন্ত্রণালয় পর্যন্ত স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে দক্ষ, ন্যায়ভিত্তিক ও প্রযুক্তিসক্ষম বাংলাদেশ কল্পনা করেন, সেটি গড়ে তোলার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো শিক্ষা।
বাজেট, শ্রেণিকক্ষ, পরীক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে শিক্ষার মাধ্যমে এই ভিশন বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।
ঈদের পর জাতীয় শিক্ষা রোডম্যাপ
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ঈদুল ফিতরের পর প্রধানমন্ত্রীর অনুমোদনের মাধ্যমে জাতীয় শিক্ষা রোডম্যাপ ঘোষণা করা হবে।
পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে আসছে বিশাল পরিবর্তন, রোডম্যাপ ঘোষণা ঈদের পর
