নিজস্ব প্রতিবেদক
আগামী ২৪ জানুয়ারি বগুড়ায় সফর করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি গাইবান্ধা থেকে সরাসরি বগুড়ায় আসবেন।
সোমবার বগুড়া জেলা ও শহর জামায়াতের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আমির মাওলানা আব্দুল হক সরকার, শহর আমির আবিদুর রহমান সোহেলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সফরের পথে শিবগঞ্জ উপজেলার মোকামতলায় পথসভা করবেন ডা. শফিকুর রহমান। এরপর বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে সকাল ১০টায় নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন। সকাল সাড়ে ৯টা থেকে শিল্পীরা নির্বাচনি সংগীত পরিবেশন করবেন।
জনসভা শেষে দুপুর ১২টায় শেরপুরে একটি পথসভাও করবেন তিনি।