নির্বাচনে নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ,অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি
নুরুল হক নুরের বক্তব্য,সুষ্ঠু নির্বাচনের আহ্বান,রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া ।
পটুয়াখালী প্রতিনিধি
গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনের প্রার্থী নুরুল হক নুর বলেছেন, নির্বাচনে জাতীয় পর্যায়ের নেতারা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন।
তিনি জানান, অনেকের সঙ্গে সরকার গানম্যান দিয়েছে, তবে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনের সময় বৈধ-অবৈধ সব অস্ত্র উদ্ধার করা প্রয়োজন, বৈধ অস্ত্রের ক্ষেত্রে একেবারেই যারা খুব ঝুঁকিতে আছে তাদের ব্যতীত অন্যদের অস্ত্রগুলো উদ্ধার করা প্রয়োজন।’
বুধবার পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতীক বরাদ্দ শেষে সাংবাদিকদের তিনি বলেন, এই নির্বাচন শুধু সংসদ সদস্য নির্বাচনের নয়, বরং নাগরিক অধিকার, আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ ও গণমাধ্যম নিশ্চিত করার লক্ষ্যে একটি ঐতিহাসিক গণভোট।
নির্বাচিত হলে তিনি পটুয়াখালী-৩ আসনের শিক্ষা, কৃষি, যুব উন্নয়ন এবং রাজনৈতিক সহিংসতা বন্ধে কাজ করে এলাকাটিকে রোল মডেল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।