সিলেটে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিচ্ছে বিএনপি

চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় এলে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। প্রাথমিকভাবে দুই কোটি পরিবারের প্রধান নারীকে এই কার্ড দেওয়া হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটে এক পাঁচ তারকা হোটেলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ‘দ্য প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ অনুষ্ঠানে তিনি তরুণ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন এবং নানা প্রশ্নের উত্তর দেন।

চিকিৎসাব্যবস্থার প্রসঙ্গে তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে পল্লি চিকিৎসক আদলে উন্নত হেলথ কেয়ার ব্যবস্থা চালু করা হবে।
ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসে দুই থেকে আড়াই হাজার টাকা নগদ ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেওয়া হবে। তিনি আশা করেন, পাঁচ থেকে সাত বছরের মধ্যে এসব পরিবার আর্থিকভাবে স্বাবলম্বী হবে।

তারেক রহমান বলেন, ‘একজন কৃষকের স্ত্রী থেকে শুরু করে ভ্যানচালকের ও ইমামের স্ত্রী সবাই এই কার্ড পাবেন।’

পরিবেশ বিষয়ে তিনি মন্তব্য করেন, সিলেটের বর্জ্য ব্যবস্থাপনা ঢাকার তুলনায় ভালো অবস্থানে রয়েছে।

অবশেষে তিনি সিলেটে বিএনপির আসন্ন জনসভার কথা তুলে ধরে মতবিনিময় শেষ করেন এবং শিক্ষার্থীদের লিখিত প্রশ্ন জমা দেওয়ার আহ্বান জানানো হয়।