নাহিদ ইসলামের বক্তব্য
নিজস্ব প্রতিবেদক
ঢাকা-১১ আসনের এমপি প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দাবি করেছেন, তারা বিপুল ভোটে জয়ী হয়ে ১০ দলীয় জোট সরকার গঠন করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন নেতার মাজারে শ্রদ্ধা, দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান। নাহিদ ইসলাম বলেন, “এই জনপদের সবকিছুর সঙ্গেই ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে। তাই এখান থেকেই বাংলার পূর্বপুরুষদের স্মরণ করে এই যাত্রা করছি।”
তিনি বলেন, “এবারের নির্বাচন যাত্রা আধিপত্যবাদ বিরোধী আজাদীর যাত্রা। এর প্রধান এজেন্ডা হলো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার।”
নাহিদ ইসলাম নির্বাচনের আগেই হাদি হত্যা মামলার অভিযোগপত্র দাখিলের আহ্বান জানান। পাশাপাশি তিনি সরকার ও নির্বাচন কমিশনকে সমালোচনা করে বলেন, “সরকার ও ইসি একটি দলের পক্ষে বিশেষ অবস্থান নিয়েছে।”