কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মোল্লা

পুলিশের তদন্ত ও পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

ঢাকার কেরানীগঞ্জে হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ঢালিকান্দি বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওয়াজ মাহফিল থেকে ফিরে ঢালিকান্দি এলাকায় বিএনপির নির্বাচনি ক্লাবে বসা ছিলেন তিনি। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার পেটে লাগে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি এম সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার ঘটনায় তদন্ত চলছে এবং দুর্বৃত্তদের শনাক্তে কাজ করছে পুলিশ।