ব্যালট বাক্স নিয়ে কড়া হুঁশিয়ারি দিচ্ছেন জামায়াত নেতা

প্রশাসনের অবস্থান

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ভূঁইয়া বলেছেন,
“আমরা ভোটকেন্দ্র দখল করতে যাবো না। যারা ভোটকেন্দ্র দখল করবে, তারা পরিবার থেকে, মা-বোন থেকে, ছেলে-মেয়ে থেকে বিদায় নিয়ে যাবে। আমরা কাউকে আঘাত করবো না, তবে ব্যালট বাক্সে যারা হাত দেবে, তা রাখতে দেবো না। তাদের শরীর থেকে হাত আলাদা করে ফেলা হবে।”

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম-১ আসনের জামায়াত প্রার্থী ছাইফুর রহমানের সমর্থনে উষা মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সমাবেশে জামায়াত প্রার্থী ছাইফুর রহমান বলেন,
“অনেক কষ্টের বিনিময়ে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছি, যা মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। এখন বিজয়ের সময় এসে গেছে।”

অনুষ্ঠানে শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মো. নুর নবী সভাপতিত্ব করেন, এবং অন্যান্য জামায়াত নেতা উপস্থিত ছিলেন।

এর আগে জামায়াত প্রার্থী বাবা’র কবর জিয়ারত করে গণসংযোগ শুরু করেন।