nasiruddin patwary mirza abbas warning 1

নির্বাচনি প্রচারণা ও গণসংযোগকালে স্থানীয় জামায়াতে ইসলামী, এনসিপিসহ দশ দলীয় ঐক্যের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে লক্ষ্য করে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ক্ষ্যাপাবেন তো আপনার হাফপ্যান্ট খুলে যাবে। 

শনিবার (২৪ জানুয়ারি) এ আসনের নির্বাচনি প্রচারণা সমাবেশে তিনি বলেন, ‘আমরা আপনার বিরোধিতা করতে চাই না। কিন্তু ক্ষ্যাপাবেন তো আপনার হাফপ্যান্ট খুলে যাবে। আমরা শেখ হাসিনার হাফপ্যান্ট খুলে দিয়েছিলাম, শুধু হাফপ্যান্ট খুলে দিইনি তাকে দিল্লিতে পাঠিয়েছিলাম। আমার সঙ্গে কখনো হাংকিপাংকি করবেন না।’

তিনি বিএনপির বিরুদ্ধে সহিংসতা ও অর্থের প্রভাব খাটানোর অভিযোগ তুলে বলেন, ‘হকিস্টিক ও স্ট্যাম্প নিয়ে ঘোরাফেরা করা হচ্ছে, আসুন, খেলা হবে।’ একই সঙ্গে হুমকির সুরে তিনি বলেন, হুমকির ভাষায় তিনি বলেন, ‘মেরে ফেলবেন? এক হাদি মারা গিয়েছে, লক্ষ হাদি এই আসনে দাঁড়াবে। তবুও এই ৮ আসন আমরা ছাড়ব না।’

নিজের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণার অভিযোগ করে নাসীরুদ্দীন বলেন, তিনি চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস উচ্ছেদে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে, সিদ্ধেশ্বরীতে তার নির্বাচনি সভায় পচা ডিম নিক্ষেপের ঘটনায় তিনি নেতা-কর্মীদের সংযম বজায় রাখার আহ্বান জানান।