চট্টগ্রাম, ফেনী ও কুমিল্লায় তারেক রহমানের নির্বাচনি জনসমাবেশ

তিন জেলায় পাঁচ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ রোববার চট্টগ্রাম, ফেনী ও কুমিল্লা জেলায় মোট পাঁচটি নির্বাচনি জনসমাবেশে যোগ দেবেন। বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে, বিকেল ৪টায় ফেনী পাইলট হাইস্কুল মাঠে এবং বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে কুমিল্লার বিভিন্ন স্থানে তিনটি সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

দীর্ঘদিন পর প্রিয় নেতার আগমন ঘিরে তিন জেলার বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

চট্টগ্রামে প্রায় ২০ বছর পর তারেক রহমানের সফরকে ঘিরে বড় জনসমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। ফেনী ও কুমিল্লাতেও বহু বছর পর তার উপস্থিতিতে দলীয় নেতা-কর্মীরা উজ্জীবিত বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।