বিএনপি ও জামায়াত নিয়ে বক্তব্য দিচ্ছেন জামায়াত নেতা ডা. সুলতান আহমদ

রাজাকার তালিকা ও রাজনৈতিক ইতিহাস নিয়ে বিএনপিকে আক্রমণ জামায়াত প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক

বরগুনা-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের শূরা সদস্য ডা. সুলতান আহমদ বলেছেন, বিএনপিতে যত রাজাকার আছে, জামায়াতে তার ১০ ভাগের এক ভাগও নেই। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বরগুনার পাথরঘাটায় এক নির্বাচনি সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময় প্রণীত রাজাকার তালিকায় প্রথমে আওয়ামী লীগ, পরে বিএনপি এবং তৃতীয় ধাপে জামায়াতের নাম এসেছে, তাও সীমিত সংখ্যায়। তারেক রহমানের জামায়াতবিরোধী বক্তব্যকে ‘ভুল’ উল্লেখ করে তিনি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন।

ডা. সুলতান আরও বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর জামায়াতের নিপীড়নের কোনো নজির নেই এবং সনাতনী ভোটাররা জামায়াতের দিকে ঝুঁকছেন। তিনি অতীতের রাজনৈতিক সম্পর্ক ও ২০০৮ সালের নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের প্রসঙ্গ টেনে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রশ্ন তোলেন।