বিএনপির লোগো | ছবি: সংগৃহীতবিএনপির লোগো | ছবি: সংগৃহীত

গুলশানে দলীয় কার্যালয়ে বিকাল ৩টা থেকে শুরু হবে প্রক্রিয়া, বিভাগভিত্তিক সাক্ষাৎকারে অংশ নেবেন মনোনয়ন ফরম জমাদানকারীরা

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের আজ শুক্রবার ও আগামীকাল শনিবার সাক্ষাৎকার নেবে বিএনপি।
গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে বিকাল ৩টায় এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
এতে দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের পার্লামেন্টারি বোর্ডের সদস্যরা উপস্থিত থাকবেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
রিজভী জানান, শুক্রবারে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হবে। আর শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, বিভাগভিত্তিক তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট জেলাগুলোর যেসব প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন, তাদেরই নির্ধারিত দিনে সাক্ষাৎকারে অংশ নিতে হবে। সংক্ষিপ্ত এ প্রক্রিয়ার মধ্য দিয়েই সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানান রিজভী।