জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর রায় ঘোষণা আজ; গ্রেপ্তার ৬, পলাতক ২৪

নিজস্ব প্রতিবেদক

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এ রায় দেবেন।

মামলায় সাবেক উপাচার্যসহ মোট ৩০ জন আসামি রয়েছেন। তাঁদের মধ্যে ৬ জন গ্রেপ্তার এবং ২৪ জন পলাতক।

প্রসিকিউশন জানিয়েছে, জুলাই আন্দোলনের সময় সংঘটিত এই হত্যাকাণ্ডে আসামিদের বিরুদ্ধে অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ রয়েছে এবং তারা প্রত্যাশিত রায়ের আশাবাদ ব্যক্ত করেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে আন্দোলনের সময় আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন, যা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।


More News
বিসিবিকে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ বললেন হাসনাত, কড়া জবাব স্বরাষ্ট্রমন্ত্রীর
তারেক রহমান ও আরাফাত রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ ঘোষণার দাবি সংসদে
রাষ্ট্রীয় নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে সংসদে সরব রুমিন ফারহানা